slider

চিরিরবন্দরে বিদ্যালয়ের মেয়েদের ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো শুভ উদ্বোধন

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মাঝে ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুভ উদ্বোধন।
রবিবার (২৭ মার্চ) সকাল ১১ঘটিকায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা বলেন, “কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাউশির সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ২৭ মার্চ থেকে দেশব্যাপী সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হলো।
দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপস-এর মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে মাউশি। ২০২০ সালের ৮ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন-২০২০ এর উদ্বোধন করেন”।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দানকালে চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী বলেন, “ফলিক এসিড হূদরোগ, বিষণ্নতা ও ডাইমেনসিয়া প্রতিরোধ করে, গর্ভজাত সন্তানের অঙ্গহানি রোধ করে। ফলিক এসিড এক ধরনের ভিটামিন ‘বি’ কমপ্লেক্স। যাকে ভিটামিন ই-৯ বলা হয়। ফলিক এসিড পানিতে দ্রবণীয় ভিটামিন বলে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মতো শরীরে মজুদ থাকার সুযোগ নেই”।
এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দীন সরকার, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়সহ চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button