slider

চিরিরবন্দরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী রেখা পরিবহন ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে যমুনা অটো রাইসমিলের সামনে (শিবপুরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেখা পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি সি এন জি দিনাজপুরের দিকে যাওয়ার পথে শিবপুরি এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়।

এসময় ঘটনাস্থলে সিএনজিতে থাকা দুই শিশু ঘটনাস্থলেই নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। সিএনজির চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, “নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পেলে বিস্তারিত জানানো হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button