চিরিরবন্দরে পূজা মন্ডপে আনসারদের দ্বায়িত্ব বন্টন চুড়ান্ত

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় স্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজা মন্ডপে আনসারদের দ্বায়িত্ব বন্টন চুড়ান্ত করা হয়েছে।
জানা যায়, চিরিরবন্দর উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যেগে উপজেলায় স্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়নের ১৫১টি পূজা মন্ডপে আনসার নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর বুধবার অফিসের সামনে আনসারদের বাঁছাই কার্যক্রম শেষে চুড়ান্ত তালিকা করা হয়েছে।
আনসার বাঁছাইয়ের সময় উপস্থিত ছিলন চিরিরবন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুন্টি মোছাঃ মঞ্জুয়ারা, প্রশিক্ষক মোছাঃ শাহানাজ বেগম, উপজেলা প্রশিক্ষক আঃ রাজ্জাকসহ ইউনিয়ন দলপতি/দলনেত্রী আনসার কমান্ডারগণ।
এসময় বাঁছাইকৃত আনসারদের আগামী ৩০ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত দায়িত্ব প্রাপ্ত আনসারদের স্বস্ব পূজা মন্ডপে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


