slider

চিরিরবন্দরে নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ফিলিমন সরেন (৬০) নামে এক নৈশ প্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ উপজেলার পুনট্রি ইউনিয়নের পাঠান ডাঙ্গা গ্রামের আশ্রম পাড়ার সন্নিকটে বাঁশঝাড় হতে লাশটি উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, ফিলিমন সরেন ওই ইউনিয়নের গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও একই ইউনিয়নের ঝাড়ুয়া পাড়ার মৃত সুপ্পন্ন সরেনের ছেলে। তার বাড়ি হতে অর্ধ কিলোমিটার দূরে একটি বাঁশ ঝাড় হতে এ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের ছেলে আমিন সরেন জানান, তার বাবা গত মঙ্গলবার সন্ধ্যায় স্কুলে ডিউটির উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

গমিরাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খাইরুল ইসলাম জানান, তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। বিদ্যালয়ের স্টাফরাও তার খোঁজ পাচ্ছিলেন না। পরিবারের লোকজনসহ হাসপাতালে, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হচ্ছিল।

থানার অফিসার ইনচার্জ মো: বজলুর রশিদ জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button