slider

চিরিরবন্দরে ঘাতক ট্রাক্টর কেড়ে নিল জাকিয়ার প্রাণ, আহত- ২

চিরিরবন্দর প্রতিনিধি : চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাকিয়া খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনাটি বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের আন্ধারমুহা বাজারে ঘটেছে।

জাকিয়া খাতুন (৩৫) উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন চেমাপাড়ার আনোয়ার হোসেন এর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জাকিয়া খাতুন (৩৫) ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি বাজার হইতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন অফিস যাওয়ার পথে আন্ধারমুহা বাজারে পৌঁছালে পিছনদিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টর রাস্তার পার্শ্বে থাকা একটি ভ্যান, একটি মটরসাইকেল এবং সাইকেল আরোহীকে চাপা দিলে জাকিয়া খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়। তার স্বামী আনোয়ার হোসেন ও অন্য এক পথচারী আহত হয়। এসময় ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। চিরিরবন্দর থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করে মরদেহের সুরতহাল করেছে।
ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button