slider

চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

চিরিরবন্দর প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র” শান্তি শৃঙ্খলা সর্বত্রে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন‍্যায় চিরিরবন্দর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার)সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে চিরিরবন্দর থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি চিরিরবন্দর উপজেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষীণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এর সভাপতিত্বে ও এস আই আলমগীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার, চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর বি.আর.ডি.বির চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন গোলাপ, চিরিরবন্দর থানার (ওসি) তদন্ত মোসলেম বসুনিয়া, ইউসুব, ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দা লিটন।
এসময় ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল কাজী, ৭নং আউলিয়া পুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, বীর মুক্তিযুদ্ধাগণ, সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাধারণ সদস্যবৃন্দ, পুলিশ সদস্যগণ, গ্রাম পুলিশ দফাদার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button