চিরিরবন্দরে ঐতিহাসিক ৭ মার্চ, আলোচনা সভা অনুষ্ঠিত

পি কে রায়,চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ খালিদ হাসান, উপজেলা প্রশাসন, চিরিরবন্দর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর উপজেলা পরিষদ হলরুমে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী বর্তমান অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন, পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর এ কামাল, চিরিরবন্দর সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব জিয়াউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অপরদিকে চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




