slider

চিরিরবন্দরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

চিরিরবন্দর প্রতিনিধি : “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে ধারন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চিরিরবন্দরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান বলেন, “দুর্যোগকে ভয় নয়, সাহস নিয়ে মোকাবেলা করতে হবে, বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ, সময় মতো প্রস্তুতি নেয়া হলে যেকোনো দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব তিনি আরো বলেন, ভূমিকম্প জীবনহানিসহ ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন করে। তাই ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারনা, বিভিন্ন অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্প মহড়া অত্যন্ত জরুরি। বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করতে হবে। জনসচেতনতা সৃষ্টি ও দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই হলো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য,ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় বেশি বেশি করে গাছ লাগাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কুলের শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button