slider
চিনামূড়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মহান মাতৃভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দাউদকান্দি উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, প্রভাতফেরি ও স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক পরে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির ভুইয়া, বিশেষ অতিথি চশই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সোহেল পাটোয়ারী। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন, পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর,মোঃ নাজমুল হক মিঠু, জাহিদুল হক ভুইয়া মানিক, জাহিদুল ইসলাম, ও মোঃ রিগান ভুইয়া প্রমুখ।




