চিত্রশিল্পী হতে চান ধোনি!
বর্নাঢ্য এক ক্যারিয়ারের দ্বারপ্রান্তে ভারতের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিন ধরে খেলছেন জাতীয় দলের জার্সি গায়ে। ক্রিকেট ক্যারিয়ারে দলকে দিয়েছেন অনেক কিছু। সাথে নিজের ব্যাটিংশৈলী, উইকেটকিপিং কিংবা অধিনায়কত্ব দিয়ে এ যাবৎকালে দেশকে বহু জয়ের উপলক্ষ্য এনে দিয়েছেন।
তবে আসন্ন ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপই হতে যাচ্ছে : ধোনির শেষ আন্তর্জাতিক কোন টুর্নামেন্ট। নিতে পারেন অবসরও। তাই ধোনি ফ্যানদের মনে একটাই প্রশ্ন- অবসরের পর কি করবেন ধোনি? এমন প্রশ্নে অবসরে যাওয়ার আগেই ধোনি জনালেন, সন্ন্যাস নেয়ার পর ছোটবেলার একটি স্বপ্ন পূরণ করবেন তিনি। যে হাতে ব্যাট শাসন করেছেন, সে হাতে এবার রংতুলি উঠবে। কারণ ধোনি একজন চিত্রশিল্পী হতে চান। এমনটাই ইচ্ছা তার। কয়েকটা ছবি আঁকা হয়েও গেছে তার। ভাবনা রয়েছে প্রদর্শনী করার।
একটি ভিডিওতে ধোনি জানিয়েছেন তার পরবর্তী পরিকল্পনার কথা। সেখানে ধোনি জানান, আপনাদের সঙ্গে একটা গোপন কথা ভাগ করে নিতে চাই। সেই ছোটবেলা থেকেই আমি চিত্রশিল্পী হতে চেয়েছিলাম। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। এবার কিছু ছবি আঁকতে চাই। কয়েকটা ছবি আঁকাও হয়েছে। ভিডিওটি সামাজিক যোগিাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।




