স্পটলাইট

চা বিক্রি করে কোটিপতি নারী

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শুধু চা বিক্রি করে কোটিপতি হয়েছেন ব্রুক এডি। ২০০২ সালে ভারতে ঘুরতে এসে ভারতীয় চা খেয়ে রীতিমতো ওই চায়ের প্রেমে পড়ে গেলেন। ভেবেছিলেন নিজের দেশ যুক্তরাষ্ট্রেও এ রকম চা পাবেন তিনি। তবে চার বছর পর দেশে ফিরে কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ না পেয়ে হতাশ হন তিনি।
তাই উদ্যোগ নিয়ে ২০০৭ সাল থেকে খুলেছিলেন ভারতীয় চায়ের স্টল ‘ভক্তি চা’। এখন ২০১৮ সালে এসে তিনি কোটিপতি। ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চা’কে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক।
২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি। ভক্তি চা নামে নিজের একটা ওয়েবসাইটও খুলেছেন তিনি। এর মধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুক। এখানে রঙিন জীবন, খাওয়া-দাওয়ার বৈচিত্র্য তাকে বারবার ভারতে টেনে আনে।
সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক এরই মধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি।
এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button