আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চালু হতে প্রস্তত চীনের সবচেয়ে উচ্চতম সেতু

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সেতু নির্মাণে চীনের অনন্ত অনুসন্ধান প্রক্রিয়া অবশেষে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির একটি নদীর ১৮০০ ফুট ওপরে ঝুলন্ত বেইপানজিয়াং সেতুটির নির্মাণকাজ গত শনিবার শেষ হয়েছে। গুইঝু প্রাদেশিক পরিবহন দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। চিত্তাকর্ষক সেতুটির দুই প্রান্ত গত শনিবার যুক্ত করা হয়েছে।
এটিই এখন চীনের সবচেয়ে উঁচু সেতু। দুটি পাহাড়ের মধ্যবর্তী সেতুটির দৈর্ঘ্য ২৩৬২ ফুট আর বেইপান নদীর ১৮৫৪ ফুট উঁচুতে সেতুটির অবস্থান।
এর আগের সর্বোচ্চ রেকর্ডধারী সেতুটি হলো সি দু রিভার ব্রিজ। এটি হুবেই প্রদেশের একটি উপত্যকার ওপর নির্মিত হয়েছে। আর ভূমি থেকে ১৬২৭ ফুট উঁচুতে অবস্থিত। বেইপানজিয়াং সেতুটি চলতি বছরের শেষ দিকেই উম্মুক্ত করা হবে। আর এর ওপর দিয়ে শুধু মোটর গাড়িই চলবে। এই সেতুর ফলে এখন গুইঝু থেকে ইউনান প্রদেশে যেতে আগে যে সময় লাগতো তার মাত্র তিন ভাগের একভাগ সময় লাগবে। এ ছাড়া সেতুটি ইস্পাতের তৈরি তারের ওপর ঝুলন্ত দ্বিতীয় দীর্ঘতম সেতুর মর্যাদাও পাবে। এবং বিশ্বের ১০ম উঁচু সেতু স্থাপনার খ্যাতিও পাবে।
%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8
বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রধান ২০টি সেতুর ১৭টির অবস্থানই চীনে। শুধু গুইঝু প্রদেশেই এ রকম ৭টি সেতুর অবস্থান রয়েছে। ওদিকে গত সপ্তাহে চীনের সবচেয়ে দীর্ঘ সেতু ঝেংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেতুটি উম্মুক্ত করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই সেটি মেরামতের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে কর্মকর্তারা সেতুটি বন্ধ করে দেওয়ার পেছনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়কেই অজুহাত হিসেবে দেখিয়েছেন।
সূত্র : ফক্স নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button