slider

চালককে হাতুড়িপেটা করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ইজিবাইক ছিনতাই করার সময়
এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী । সোমবার দিবাগত রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী আল আমিন ফরাজী(৩৫) বরিশাল কাউনিয়া থানার রাঢ়ীমহল এলাকার মানিক ফরাজীর ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মঙ্গলবার রাতে বরিশাল থেকে অটোচালক মিঠুন হাওলাদারকে নিয়ে নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় নিয়ে আসলে সেখানে কোন লোকজন না থাকায় তাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটো নিয়ে পালিয়ে যায় । পরে স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ
গিয়ে অটোসহ ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করে। আর আহত অবস্থায় মিঠুনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন,‘এ ঘটনায় অটোচালক মিঠুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন । ছিনতাইকারীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button