জাতীয়
চারদিন ধরে লন্ডনের হাসপাতালে ভর্তি মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে আইসিওতে রাখা হয়েছে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির জানান, আনিসুল হক চিকিৎসার জন্য ২৯ জুলাই যুক্তরাজ্য আসেন। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় গত ২দিন ধরে আইসিউতে আছেন তিনি।
মাথায় রক্ত চলাচলের সমস্যায় ভুগতেছে ছিলেন মেয়র আনিসুল হক। হাসপাতালে মেয়রের স্ত্রী রুবানা হক, দুই মেয়ে, মেয়েদের জামাই, ছেলে রয়েছেন বলে জানা যায়।
মেয়রের পরিবার দেশ বাসীর কাছে দোয়া কামনা করেছেন। অন্য এক সূত্রে জানা যায়, লন্ডনে আসার পর ১৩ আগস্ট হঠাৎ করে ব্রেন স্ট্রোক হলে তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়রের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।




