শিরোনাম

চাটখিলে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত ফজলুল হক (৫১) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইলিয়াছ মিয়ার ছেলে। তিন সন্তানের জনক ছিলেন।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চাটখিল বাজারস্থ ডাক বাংলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, চাটখিল বাজারে একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বসবাস করত ফজুলল হক। প্রতিদিনের ন্যায় রিকশা চালানো শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসার পাশ্ববর্তী একটি ঘরে অটোরিকশাটি চার্জে লাগানোর জন্য যান তিনি। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাকে ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন ওই ঘরটিতে গিয়ে বিদ্যুতের লাইন জড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button