sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে মন্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবছর জেলায় ১৬০টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মূহুর্তে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে চলছে, আর কারিগররা দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীর প্রতিমায় নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। দেবী দুর্গার আগমনে মণ্ডপগুলো দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সহ অন্যান্য দেবদেবীর প্রতিমা আর বিভিন্ন রকমের আলোকসজ্জা দিয়ে সাজানো প্রায় শেষের পথে । জেলা শহরের শিবতলাস্থ চরজোতপ্রতাপ দূর্গা মাতা ঠাকুরানী মন্দির, শিবগঞ্জ উপজেলার কানসাট সার্বজনীন দূর্গা মন্দির, নাচোল উপজেলার রাজবাড়ী মন্দির, গোমস্তাপুর উপজেলার শ্রী শ্রী দূর্গা স্মৃতি মন্দির এবং ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা সংলগ্ন দ্বিতীয় মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এ বছর শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে, যা পরবর্তী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে পূর্ণতা পাবে। মূল পূজা ষষ্ঠীর মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
এ বছর, দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং তিনি যাবেন দোলায়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, এবছর আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী। এপর্যন্ত জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করার জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম গতকাল বিকেলে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এই উৎসবকে নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের টহল বাহিনী ২৪ ঘণ্টা মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button