sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ও ৪০ বছরের পুরাতন ইট

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলার ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপন কাজে নিম্নমানের সামগ্রী ও পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ব্রাহ্মণ্যনগর মৌজার ১১১২ নম্বর দাগের ১১০ নম্বর গভীর নলকূপটির হাউজিং নষ্ট হয়ে যাওয়ায় সেটি নতুন করে হাউজিংসহ পুন:নির্মাণের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ কাজের জন্য সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি প্রায় ২ হাজার ৫০০ টাকা করে সংগ্রহ করা হয়।

তবে অভিযোগ উঠেছে, নতুন নির্মাণের কথা থাকলেও গভীর নলকূপের ঘর নির্মাণে প্রায় ৪০ বছর আগের পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় কৃষক লিমন ও আতিকুল ইসলাম বলেন, আমরা বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা দিয়েছি। আশা ছিল সবকিছু নতুন করে করা হবে। কিন্তু এখন দেখছি পুরাতন ইট দিয়ে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভোলাহাট উপজেলা সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে কাজের সিডিউল জানতে চাইলে তিনি বলেন, এটা একেবারে ন্যারো বিষয়।

পরে সহকারী প্রকৌশলী লোকমান হাকিম রজব নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেন। তবে পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণসামগ্রী আগের মতোই রয়েছে।

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ বলেন, পুরনো বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button