sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জের ৫১৫ কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ বুধবার সকাল থেকে রির্টানিং কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ বলেন,সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১৪ লাখ ২৯ হাজার ৬৬০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button