শিরোনামশীর্ষ সংবাদ

চাঁদ দেখা যায়নি : শুক্রবার থেকে রোজা

বুধবার বাংলাদেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে না। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হবে।
বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ শাবান ১৪৩৯ হিজরি বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
তাই শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button