আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চাঁদ ছোঁয়ার আগমুহূর্তে হারালো ভারতের চন্দ্রযান-২

চাঁদের অবতরণের ঠিক কয়েক সেকেন্ড আগমুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২-এর। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত। তবে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও মিশন সফল হওয়ার কোনো বার্তা আসেনি।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা জানান, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান- ২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল চন্দ্রযান-২-এর অবতরণ প্রক্রিয়া। তারপর হঠাৎ যানটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মধ্যরাতে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর কন্ট্রোলরুমে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন। তাকে পরিস্থিতি সম্পর্কে জানান ইসরোর বিজ্ঞানীরা।
এসময় নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের বলেন, ‘এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সবরকমভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button