
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি দখলবাজী ও সন্ত্রাসের সাথে জড়িত তারা বিএনপির সদস্য হতে পারবে না। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ শরীফুন নেছা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, বাকশালি আওয়ামী সরকারের সময় কারও কোন স্বাধীনতা ছিল না। যারা দেশ নিয়ে গণতন্ত্র নিয়ে কথা বলতো তাদের লাশ বুড়িগঙ্গা নদীতে নয়তোবা শীতলক্ষ্যা নদীতে পাওয়া যেত। ৫ আগস্ট প্রাইমারী
স্কুলের ছাত্র, হাইস্কুলের ছাত্রকে গুলি করে মারা হয়েছে। আমরা আবু সাইদ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরামের মতো দেশ প্রেমিকদের ভুলে যেতে পারি না। আন্দোলনরত অনেককে রাজপথে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের নির্দেশে গুলি করে মারা
হয়েছে। সাধারণ জনগণের উপর পুলিশ বাহিনীকে গুলি করার নির্দেশ দেন ফ্যাসিষ্ট হাসিনা। যা বিবিসির জরিপে পাওয়া যায়, যার কল রেকর্ড ফেইসবুক এ প্রকাশ পায়। এই কল রেকর্ড এডিট করা নয়।
রুহুল কবির রিজবী আরো বলেন, এক ফ্যাসিবাদকে আন্দোলন করে দেশ থেকে বিতারিত করা হয়েছে আরেক ফ্যানিবাদের জন্ম হয়েছে। জামাত এনসিপি চাচ্ছে না দেশে নির্বাচন হোক। নির্বাচন না হলে দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। জনগণ তাদের আস্থা হারাবে। বর্তমান সরকারকে আমরা সমর্থন করি। যতটুকু সংষ্কার করা দরকার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিক।
এ সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,
প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির সদস্য গোলাম মাওলা শাহীন ও মুশফিকুর রহমান লেলিন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, উপজেলা
বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান, সহ-সভাপতি ফরহাদ হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার প্রমূখ।




