শিরোনাম

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার তিনজন ও হাজীগঞ্জের দু’জন রয়েছেন। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার মজিবুর রহমান (৬৫), সদর উপজেলা বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ (৪২), কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ (৭০), হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান (৭০)ও ৩নং ওয়ার্ডের ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী (৭৫)।
চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকার মজিবুর রহমান রোববার ভোর ৫টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফনও করা হয়।
সদর উপজেলা বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ ঢাকায় থাকতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে জ্বর নিয়ে নিজ গ্রাম চাপিলায় আসেন। তিনি তার উপসর্গ সম্পর্কে কাউকে কিছু বলেননি। শনিবার দিবাগত রাত ১০টায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
এছাড়া কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ গত করোনা উপসর্গে ভুগছিলেন। শনিবার বিগত গভীর রাতে তিনি মারা যান। রোববার সকালে বিশেষ ব্যবস্থায় তার দাফন করা হয়।
রোববার হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বলাখালে করোনার উপসর্গ নিয়ে সিদ্দিকুর রহমান মারা গেছেন। তিন দিন আগে তার ছেলে নুরুল আমিন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
এছাড়া হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী শনিবার দিবাগত রাত ৩টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button