বিনোদন
“চলে গেলেন বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী রাশা ইসলাম”

গতকাল ২৮ জুলাই ২০২০ এর শেষ বিকেলে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রি সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাশা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের ‘স্টিল অ্যাড মডেলিংয়ের’ পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী। এক সময় তিনি নাটক প্রযোজনাও করতেন।সামনেই ৯ অক্টোবর ছিল তার জন্মদিন। তার আগেই চলে গেলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বড় বোন মিথিকে হারিয়েছেন মৌ। তিন বছরের মাথায় আজ হারালেন মাকে। মৌ এর পিতা ছিলেন এদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাইফুল ইসলাম। অন্তিম শ্রদ্ধা।




