উপমহাদেশশিরোনাম

চলে গেলেন পাকিস্তানের ‘মাদার তেরেসা’ রুথ ফাও

পাকিস্তানের মাদার তেরেসা বলে খ্যাত জার্মান নাগরিক রুথ ফাও ৮৭ বছর বয়সে মারা গেছেন। বিগত ৫৭ বছর ধরে পাকিস্তানে কুষ্ঠর বিরুদ্ধে লড়াই শেষে করাচিতে মারা গেছেন।
গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করার পরে বৃহস্পতিবার তিনি মারা গেছেন। ড. ফাও ১৯৬০ সালে প্রথম পাকিস্তানে কুষ্ঠ রোগ পর্যবেক্ষণ করেন এবং কিছুদিন পরে ফিরে পাকিস্তানজুড়ে কুষ্ঠ ক্লিনিক খোলা শুরু করেন। তার অদম্য চেষ্টার ফলস্বরূপ ১৯৯৬ সালে ঘোষণা করা হয় যে কুষ্ঠ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে।
তার মৃত্যুতে পুরো পাকিস্তানে শোক নেমে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী বলেন, ড. ফাও জার্মানিতে জন্ম নিলেও তার হৃদয় সবসময় পাকিস্তানেই ছিল। ড. রুথ সেই সময়ের তরুণ রাষ্ট্র পাকিস্তানে এসেছিলেন রোগাক্রান্ত মানুষের জীবনকে ভালো করতে, আর এর মাধ্যমে নিজের বাড়িও খুঁজে পেয়েছেন তিনি।
চিকিৎসক হিসেবে শিক্ষাগ্রহণের পরে ড. ফাও ক্যাথলিক সিস্টারহুডে যোগ দেন। কুষ্ঠরোগের এই বিশেষজ্ঞ ১৯৬০ সালে পাকিস্তানে আসেন। পাকিস্তানে কুষ্ঠরোগ নিরসনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে অন্যতম সর্বোচ্চ বেসামরিক পদক নিশান ই-কায়েদ-ই-আজম প্রদান করে পাকিস্তান। বিবিসি ও ডন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button