চলাচলের রাস্তায় জোড়জবরদস্ত বেড়া নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের উকিল পাড়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আংশিক বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করলে অভিযোগকারীর ছেলেকে অপহরণ করে গুম করে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। গত ১৫ দিন থেকে ওই পাড়ার কয়েকজন বাসীন্দাদের চলাচলের কষ্টকর হয়ে উঠেছে।
উল্লেখ্য বিষয়টি মেয়র বরাবর গেলে গত ১১.১০.২০ইং তারিখে নিস্পতির জন্য উভয় পক্ষকে পৌর সভায় নোটিশ দিয়ে আসতে বলা হয় কিন্তু ঐ তারিখে সজল,সুমনসহ অপর পক্ষ অনুপস্থিত থাকায় বিষয় টি সমাধানের ব্যাপারে অনিশ্চিত হয়ে পরেছে।
গত ১৩ অক্টোবর শহরের উকিল পাড়ার বাসিন্দা সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বিপ্লব পৌর সভায় অভিযোগ দিয়ে কোন কাজ না হলে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান বিপ্লব শহরের উকিল পাড়ায় স্লুইচ গেট এলাকায় বসবাস করেন। যেখানে নওগাঁ পৌরসভার মাধ্যমে মাপজোক করে দীর্ঘদিন বছর থেকে চলাচলের জন্য আট ফুট প্রশস্থ রাস্তা রয়েছে। সে রাস্তা দিয়ে তিনি সহ অনেকেই চলাচলা করেন। কিন্তু ওই পাড়ার নুর এ আলম আবু হাসান ওরফে সজল, আবু হাসান সুমন এবং সুজন তার থেকে জোড়জবরদস্ত করে। তিনি সঠিক রাস্তার মাপ চাওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করার হুমকি দেয়।পরে অন্যায়ভাবে ওই চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে বাঁধা দিতে গেলে খুন জখম ও মারপিট এবং তার ছেলেকে অপহরণ করে গুম করা হবে বলে হুমকি অব্যহৃত রেখেছে। গত ১৫ দিন থেকে ওই পাড়ার হাফিজুর রহমানসহ কয়েকজন বাসীন্দাদের চলাচলের কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাস্তায় চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ ব্যাপারে অধ্যাপক হাফিজুর রহমান বিপ্লব বলেন,নিয়ম অনুযায়ী রাস্তা হোক এটা শুধু আমার নয় এলাকাবাসীর দাবি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এমন ঘটনার জন্য ভুক্তভোগীদের পৌরসভায় যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।




