sliderরাজনীতিশিরোনাম

চলমান আন্দোলন বিশেষ দল বা জোটের নয়, সমগ্র জনগণের : সাইফুল হক

আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এবার দেশের মানুষ আন্দোলনের বিজয় নিয়েই ঘরে ফিরবে।চলমান আন্দোলনকে বিজয়ী করা ছাড়া ভোটের অধিকার, গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ – কোন কিছুই নিশ্চিত করা যাবেনা। এবারকার আন্দোলন নিছক গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের জন্য নয়, এই আন্দোলন অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী গোটা ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত। এই আন্দোলন বিশেষ কোন দল বা জোটের নয়,বরং সমগ্র জনগণের। সে কারণে সরকার ও সরকারি দলের শত বাঁধা আর সন্ত্রাস মোকাবেলা করে দেশের মানুষ আন্দোলনের কাতারে সামিল হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার অব্যাহত উসকানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যেতে চাইছে। তিনি সরকারের যাবতীয় উসকানি, হামলা ও দমন নিপীড়ন মোকাবেলা করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরও বেগবান করার জন্য সকল বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহবান জানান।

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সকালের অধিবেশনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তাঁর সভাপতিত্বে এই অধিবেশনে রাজনৈতিক রিপোর্টের উপর বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, শহীদুজ্জামান লাল মিয়া, অরবিন্দু বেপারি বিন্দু, ফিরোজ আহমেদ, জসিম উদ্দিন রাঢ়ী, শেখ মোঃ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত প্রস্তাবে গত ৬-৯ জানুয়ারী ২০২৩ পার্টির দশম কংগ্রেস সফল করার করার জন্য পার্টির নেতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানানো হয়।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করতে যুগপৎ আন্দোলনের কর্মসূচীসমূহ আরও বলিষ্ঠভাবে এগিয়ে নেবার আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button