বিবিধশিরোনাম

চলন্ত গাড়ির মধ্যে সাপ…অতঃপর

‘সাপ’ দুই অক্ষরের এই সরীসৃপের নাম শুনলেই ভয়ে শিউরে ওঠে শরীর। ফলে বন্য এই জন্তুটিকে ভয় পাই না, এমন লোক বিশ্বে খুঁজে পাওয়া বেশ দুষ্কর।
তবে আনমনে পথ চলতে চলতে হঠাৎ করে যদি আপনার সামনে একটি লম্বা বিষধর নাগরাজ চলে আসে তাহলে কী করবেন?
বুঝতে পারছেন নাতো? তখন কী করা উচিত আপনার। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সিটের নীচে দীর্ঘাকায় একটি সাপ দেখতে পেয়ে আত্মারাম খাঁচা হওয়ার মতোই অবস্থা হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির বাসিন্দা মধ্য বয়সী এক মহিলার। পরে অবশ্য পুলিশ এসে গোটা বিষয়টি সামলান এবং ওই মহিলাকে নিরাপদে তাঁর বন্ধুর কাছে পৌঁছেও দেন।
মিসৌরি পুলিশ সূত্রে জানা যায়, বেশকিছু দিন আগে নিজের গাড়ি করেই শহরের মধ্যে ঘুরতে বেরিয়েছিলেন ওই মহিলা। আপন মনে যখন গাড়ি ড্রাইভিং করছিলেন, তখনই তিনি হঠাৎ করে খেয়াল করেন বসার সিটের নীচে কিছু একটা নড়ছে। বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করতেই বন্ধ গাড়ির মধ্যে বিশাল আকৃতির একটি সাপ দেখে হচকিয়ে যান তিনি। তারপর কিছু না ভেবেই সাপের আক্রমণ থেকে বাঁচতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। এরপর কোনও উপায় না দেখে দ্রুত পুলিশকে খবর দেন।
এদিকে গাড়ির মধ্যে সাপ রয়েছে এমন খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মার্কিন পুলিশ। যদিও পুলিশ কর্মীরা এসে গাড়ি থেকে সাপটিকে উদ্ধারের চেষ্টা করলেও প্রথমে কিছুতেই সাপটিকে বাগে আনা যাচ্ছিল না। বোধহয় গাড়ির ভিতর মনোরম জায়গা পেয়ে সে সেখানে থাকতে স্বাছন্দ্য বোধ করছিল। তবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর উদ্ধার করা হয় সাপটিকে। এরপর ভীত ওই মহিলাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন পুলিশই।
আর এমন ঘটনা মার্কিন পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই উদ্বেগ প্রকাশ করেছেন নেটিপাড়ার সদস্যরা। কেউ, কেউ আবার কমেন্টের মাধ্যমে ওই মহিলার সুস্থতাও কামনা করেছেন।
সূত্র: কলকাতা২৪x৭

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button