Uncategorized

চরে ছাগল আনতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

সংবাদদাতা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর চরে ছাগল আনতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে মমিন হোসেন মুন্না নামের এক যুবকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ কথা জানান।
মামলার অভিযোগপত্রের সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরী বাড়ির পাশে যমুনা নদীর পাড়ে কাশবন থেকে ছাগল আনতে যায়। সে সময় বাড়ির পার্শ্ববর্তী মমিন হোসেন মুন্না নামের এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে মুন্না পালিয়ে যায়।
ওই ঘটনায় ৮ জুন ওই কিশোরীর বাবা মুন্নাকে আসামি করে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলা করার পর থেকে মুন্না পলাতক।
এদিকে ওই দিনের পর থেকে পুরো বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত মুন্না ওই কিশোরীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে মিটিয়ে ফেলতে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মেয়েটির পরিবার অভিযোগ জানিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাহজাদপুর থানার ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে শাহজাদপুর উপজেলার মমিন হোসেন মুন্না জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button