slider

চরঅঞ্চলে ভুট্টার দাম কম, দিশেহারা কৃষক

হরিরামপুর চরঅঞ্চল প্রতিনিধি: ভুট্টা আবাদে প্রতিবছরই মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা শীর্ষে থাকে চরঅঞ্চলের তিনটি ইউনিয়ন আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী । এই অঞ্চলের মাটি ও আবহাওয়া ভাল হওয়ায়ায় ভুট্টা আবাদ বেশি হয় বলে কৃষকেরা ভুট্টা চাষে বেশ আগ্রহী।

বিগত বছরে ভুট্টার দাম ভাল পাওয়ায় এবছরও অধিকাংশ কৃষক ভুট্টা চাষ করেছেন। এবছর ভুট্টার ভাল আবাদ হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চাষীদের এখন মাথায় হাত।

অনেক ভুট্টা লাগানোর সময় থেকে শুরু করে অগ্রিম কম দামে ভুট্টা বিক্রি করে এবং সমিতি থেকে লোন তুলে ভুট্টা চাষ করে ভাল ফলন পেলেও দেখছে না লাভের মুখ। কৃষকেরা বলছেন লাভ তো দূরের কথা, এখন লোন আর সুদের টাকা তারা পরিশোধ করতে দিশেহারা।

বিভিন্ন সময় মাঠে ফসলের লোকসানের পর ভুট্টা চাষে কিছু লাভের স্বপ্ন ছিল কৃষকের মনে। সেই ভুট্টাতেও তারা সঠিক দাম পাচ্ছেন না।

গত বছর এ সময়ে ১২৮০ থেকে ১৩৫০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি হলেও এবছর চলতি মৌসুমি শুরুতে ১১০০টাকা মণ বিক্রি হয়েছে, এখন ভুট্টার দাম কমে ৯০০ থেকে ৯৫০ টাকা মণ বিক্রি চলছে।

আর এতে করে নিম্ন আয়ের কৃষকেরা বলছেন, এরকম দাম যদি আরও কদিন থাকে তাহলে লোনের টাকা পরিশোধ করা কোন উপায় নাই ।

হাতিঘাটা গ্রামের ভূট্টাচাষী আলামিন জানান, কিছুদিন আগেও ভুট্টার দাম কিছুটা থাকলেও এখন তা আর নেই। এখন ভুট্টা ৯৫০ টাকা দরে বিক্রি করছি।

এনায়েতপুর গ্রামের ভুট্টাচাষী সালাম শিকদার জানান, অন্যের জমি লিজ নিয়ে ভুট্টা চাষ করেছি। তিনি ভুট্টা চাষে লাভবান হওয়ার আশায় ৪০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। খরচ হয়েছিল প্রতি বিঘা ৩২ হাজার টাকা।

সুতালড়ী গ্রামের ভুট্টাচাষী সুজন হোসেন বলেন , ডিজেল তেল দাম বেশি, জমি চাষ করতে গত বছর থেকে বিঘা প্রতি ২০০ টাকা বেশি, সার, ঔষধ, শ্রমিক সব কিছুর দাম বেশি কিন্তু ভুট্টা দাম কম।

বাসুদেবপুর গ্রামের ভুট্টাচাষী শহিদুল বলেন, ভুট্টার দাম কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন কৃষকের হাতে বাজারের নিয়ন্ত্রণ থাকে না। উৎপাদিত ফসল কৃষক ঘরে রাখতেও পারে না।

অভাবের সংসারে টাকার প্রয়োজনে তাদের উৎপাদিত ফসল বিক্রি করে দিতে হয়। এজন্যই ভুট্টার দাম কমে গেছে। যেসব ব্যবসায়ী ভুট্টা কিনে রাখছেন তারা ঠিকই লাভবান হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button