খেলা

চমক দিয়ে বিশ্বকাপ দল ঠিক করে ফেলেছে ব্রাজিল!

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। ইতোমধ্যে রাশিয়া বিশ্বকাপের জন্য ১৫ সদেস্যর দল চূড়ান্ত করেছে ব্রাজিল কোচ। সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্ত এমনই দাবি করছে। শুধু তা-ই নয়, এক সাক্ষাৎকারে নাকি কোচ তিতে এ ফুটবলারদের নাম প্রকাশ করেছেন। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। মাঠে ৪-৩-৩ ফরম্যাশনে খেলার পরিকল্পনার কথাও নাকি জানান ব্রাজিল কোচ তিতে।
ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৩ সদস্যের দলের মধ্যে নিশ্চিত হওয়া ১৫ জন হলেন, পিএসজির চার তারকা নেইমার, থিয়াগো সিলভা, মারকুইনহোস ও দানি আলভেজ, বার্সেলোনার ফিলিপ কুতিনহো ও পাওলিনহো, লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনহো, রিয়াল মাদ্রিদের কাসেমিরো, মার্সেলো এবং ম্যানচেস্টার সিটির জেসুস ও ফার্নানদিনহো, ইন্টার মিলানের মিরান্দা, রোমা গোলরক্ষক আলিসন, বেইজিং সিনোবো গুয়ানের রেনাতো অগাস্তো ও চেলসি উইঙ্গার উইলিয়ান। এ ছাড়া দলের বাকি ৮ সম্ভাব্য খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ হবে আগামী তিন মাসের পরীক্ষায়। যারা ভালো করবেন তারাই জায়গা পাবেন বলে জানান কোচ। ঘরোয়া ক্লাবে খেলার কারণে তিতে রাখবেন কোরিন্থিয়ান্সের জ্যাডসন ও ক্রুজেইরো রাইট ব্যাক এদিলসনকে। প্রস্তুতিমূলক সূচিতে ব্রাজিল মে মাসের শেষ দিকে লড়বে রাশিয়া ও জার্মানিকে।
১৫ জনের তালিকা : গোলরক্ষক- এলিসন, ডিফেন্ডার- দানি আলভেস, মারকুইনহোস, মিরান্দা, মার্সেলো ও সিলভা, মিডফিল্ডার- কাসেমিরো, পাউলিনিয়ো, রেনাতো অগাস্তো, কুটিনহো, ফার্নান্দিনিয়ো ও উইলিয়ান, ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল হেসুস ও রবার্তো ফিরমিনহো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button