জাতীয়শিরোনাম

চব্বিশ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫১

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এইভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ১,২৫১ জনের শরীরে।
এই নিয়ে কভিড-১৯ এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে। বারশো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জন। এর মধ্যে একদিনে আরও ৪০৮ জন নিয়ে মোট আরোগ্যের সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button