অর্থনৈতিক সংবাদ

চতুর্থ বারের মতো বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি পদে চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএর প্রধান কার্যালয়ে ২০১৭-১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআই এর প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ আলী।
এ ছাড়া প্রথম সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, দ্বিতীয় সহ-সভাপতি পদে ফজলে শামীম এহসান, তৃতীয় সহ-সভাপতি পদে গাওহার সিরাজ জামিল এবং সহ-সভাপতি (অর্থ) পদে হুমায়ুন কবীর খাঁন শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই সঙ্গে পরিচালক পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের দুই সদস্য এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর প্রাক্তন সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button