শিক্ষাশিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তার ও কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ নেতাকর্মী। রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্রী হলের ঝুপড়িতে সংর্ঘষের সূত্রপাত হয়।
বিবদমান দুই পক্ষের মধে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। পাশপাশি সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।
চট্টগ্রাম ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্রসংগঠনটির দুটি পক্ষ রয়েছে। একটি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং অন্যটি শিক্ষা উপমন্ত্রীর অনুসারী। এই দুই পক্ষের মধ্যে আরও ১১টি উপপক্ষ রয়েছে। গত পাঁচ বছরে এসব উপপক্ষের মধ্যে অসংখ্যবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক নেতা-কর্মী।
সংর্ঘষের বিষয়ে সিক্সটি নাইনের নেতা-কর্মীদের অভিযোগ, ঝুপড়িতে তাদের কয়েকজন কর্মী বসে কথা বলছিলেন। এমন সময় সিএফসির নেতা-কর্মীরা এসে তাদের ওপর অতর্কিত হামলা করেন। তবে সিএফসির নেতা-কর্মীদের ভাষ্য, সিক্সটি নাইনের কর্মীরাই প্রথমে হামলা করেছেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button