মহানগরশিরোনাম

চট্টগ্রামে নতুন আরও ২২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত শুক্রবার বিআইটিআইডি, চমেক, সিভাসু, চবি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৮৭৪টি। এদের মধ্যে নগরীর ১৬২ জন উপজেলার ৬০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ২২ জন নগরীর এবং ২৩ জন বিভিন্ন উপজেলার।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৪৪৮টি। এর মধ্যে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১২৯ জন নগরীর এবং অপর ৮ জন উপজেলার।
একই দিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১২৩টি। এর মধ্যে নগরীর ১১ জনের করোনা পজিটিভ আসে।
অপরদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে উপজেলার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এই পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার ৮২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button