দূর্ঘটনাশিরোনাম

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোন প্রাণহানী না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত তদন্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button