শিরোনাম

চট্টগ্রামে খাস জমিতে গড়ে তোলা ৩ ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের কাট্টলী সার্কেল ও সিডিএ লিংক রোড এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে প্রায় ১৫০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার কাট্টলী সার্কেলের বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা ও সিডিএ লিংক রোডের কাছে এসব খাস জমিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেত্বত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক জানান, উত্তর কাট্টলীর বঙ্গোপসাগরের তীরবর্তী সংরক্ষিত বনাঞ্চলের পাশের প্রায় শতাধিক একর সরকারি খাস জমি দখল করে দু’টি ইটভাটা গড়ে তোলা হয়। এ ছাড়া বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় সরকারি খাস জমি দখল করে আরেকটি ইটভাটা গড়ে তোলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button