শিরোনাম

চট্টগ্রামে আরও ১১৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৩ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
মঙ্গলবার বিআইটিআইডি, চমেক, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে জেলার ১১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন জানান, বিআইটিআইডি ল্যাবে ১৭৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৬ জনের।
অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট চার হাজার ২৮৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button