শিরোনাম
ঘোড়াঘাটের ইউএনও’র উপর হামলার প্রতিবাদে শিবালয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াহিদা খানম এবং তাঁর পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী শেখ এঁর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশসনের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ জনগন অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলার সাথে জড়িত সকলকে অতি দ্রুত গ্রেফতার করে সুষ্ঠবিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




