আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ঘৃণা ছড়ানোর অভিযোগে নেতানিয়াহুর ফেসবুক পেইজ বন্ধ

ঘৃণা ছড়ানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিশিয়াল পেইজ স্থগিত করেছে ফেসবুক।
গার্ডিয়ান, দ্য ইন্ডিপেনডেন্ট সহ একাধিক সংবাদমাধ্যম জানায়, আরবদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পোস্ট দেওয়ায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। নেতানিয়াহুর অফিশিয়াল পেইজ থেকে পোস্ট করা হয়, “আরবরা আমাদের নারী, শিশু এবং পুরুষ সবাইকে ধ্বংস করতে চায়।”
বৃহস্পতিবার ফেসবুক জানায়, তার এই বক্তব্য তাদের হেইট স্পিচ পলিসি লঙ্ঘন করেছে। তবে এই পোস্ট তিনি লেখেননি বলে অস্বীকার করেছেন নেতানিয়াহু।
ইসরায়েলি একটি রেডিওকে নেতানিয়াহু বলেন, “তার কোনো কর্মী এই ভুলের জন্য দায়ী।”
ইহুদি ডানপন্থী দল লিকুদ পার্টির প্রেসিডেন্ট নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনে জনসমর্থন পেতে কট্টর জাতীয়তাবাদী বক্তব্য দিচ্ছেন ৬৯ বছর বয়সী এই ইহুদি নেতা।
মঙ্গলবার তিনি ঘোষণা করেন, নির্বাচনে জিতলে তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button