আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ঘূর্ণিঝড় ইসাইয়াস: যুক্তরাষ্ট্রে ৩০ লাখ মানুষ বিদ্যুতহীন

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে। এখন পর্যন্ত ৫ জনের নিহতের খবর পাওয়া গেছে।
সিএনএন জানায়, দেশটির স্থানীয় সময় সোমবার রাতে উত্তর ক্যারোলিনায় প্রথম আছড়ে পড়ে ইসাইয়াস।
মঙ্গলবার সকাল পর্যন্ত মেইন অঙ্গরাজ্যের পূর্ব এবং উত্তরাঞ্চলীয় এলাকায় ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এদিন নিউইয়র্কেও আঘাত হানে ইসাইয়াস। সেটি এখন দক্ষিণ-পশ্চিম কানাডার দিকে ধাবিত হচ্ছে।
কানাডার কুইবেক প্রদেশে ভারি বৃষ্টিপাত ও প্রবল ঝড়ের খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে উত্তর ক্যারোলাইনারের দুইজনে ও অন্য দুইজনে নিউইয়র্ক ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের। এর মধ্যে একজন মারা যান গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে।
এদিকে ইসাইয়াসের কারণে উত্তর ক্যারোলাইনা ও নিউইয়র্কের ৩০ লাখের কাছাকাছি মানুষ অন্ধকারে। যার মধ্যে নিউইয়র্কের ৮ লাখ বাসিন্দা।
এ ঘূর্ণিঝড়ের আঘাতে বিপুলসংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে। বন্যায় তলিয়ে গেছে অনেক এলাকা, এমনকি অগ্নিকাণ্ডও দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button