ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় শিবালয়ে প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনার ভিতরেই ধেয়ে আসছে ঘুর্ণিঝড় আম্ফান। শিবালয় উপজেলা প্রশাসন এরই মধ্য এই দূর্যোগ ঘুর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সোমবার শিবালয় উপজেলা প্রশাসনের সভা কক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে উপজেলা দূর্যোগ মোকাবেলা কমিটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘুর্নিঝড় আস্ফাম কে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা হয় এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
শিবালয় উপজেলার একটি সাইক্লোন শেল্টারসহ ১৫টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে । মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং উপজেলা কন্ট্রোলরুম খোলা হয়েছে এই দূর্যোগ মোকাবেলায়।
শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু সভা শেষে সকাল সন্ধ্য নিউজ টিম কে বলেন আমরা মহা বিপদে দিন পার করছি একে মহামারী করোনা ভাইরাস এরই মধ্যে ঘুর্ণিঝড় আস্ফাম আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ঘুর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আশা করি আমরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আল্লাহর রহমতে এই দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহামুদ বলেন, শিবালয়ের নদীতীরবর্তী এলাকাসহ উপজেলার সকলকে সচেতন হওয়ার এবং সজাগ থাকার আহবান করা হচ্ছে। উপজেলার একটি সাইক্লোন শেল্টারসহ ১৫টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং উপজেলা কন্ট্রোলরুম খোলা হয়েছে। উপজেলা প্রশাসন প্রস্তুত আছে যে কোনো সহযোগিতার করার জন্য।
এ সময় শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ সহ দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড়কালিন কন্ট্রোলরুমের নম্বরসমূহঃ
০১৭০৫০৩০৬৬৩
০১৭০৫০১১৩৯০
০১৭০৫০৫৮৯৫৪




