ঘুমধুমে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীমান্ত প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ বিট পুলিশিং বাড়ি,বাড়ি, নিরাপদে সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ঘুমধুম ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।
মঙ্গলবার(১৭ নভেম্বর) ২০২০ ইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ হলরুমে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী পিপিএম, বান্দরবান জেলা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর, এস আই জিবন চৌধুরী, এসআই রবিউল, এসআই (ডিএসবি) ফুল মিয়া।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছরিড় উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার রাজা মিয়া, বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক এ্যাডভোকেট তারেক আজিজ জামী, ঘুমধুম ইউপি সদস্য বদি আলম, সদস্য দিল মোহাম্মদ ভুট্রো, সদস্য বাবুল কান্তি চাকমা, সদস্য আবুল কালাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ আলম স্থানীয় সুশীল সমাজের গণমান্য ব্যক্তিসহ সমাজের বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ঘুমধুমের কৃতিসন্তান সমাজ সেবক মৌলানা নুরুল আমিন ফারুকি তার বক্তব্যে বলেন, ‘বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু কোনার পাড়ার শুন্য রেখার রোহিঙ্গাদের কারনে আমরা স্থানীয়রা আজকে আতঙ্গে দিন কাটাচ্ছি। এই শুন্য রেখার রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে ভয়ংকর অপরাধে। সমাজে মাদকের বিস্তার ঘটাচ্ছে রোহিঙ্গারা তাই কোনাপাড়ার রোহিঙ্গাদের এখন থেকে সরিয়ে নেয়ার জোর দাবি জানায়।’
সভাপতির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ সব ধরনের মোকাবেলা করতে প্রস্তুত, সমাজের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় চলমান, আপনাদের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা দিতে আমরা সদা প্রস্তুত, সমাজের কোন মানুষ যেন নির্যাতিত, নিপীড়িত না হয় সেদিকে আমার সবসময় সুদৃষ্টি আছে এবং থাকবে ইনশাআল্লাহ, আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করেছি।’
বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘আমাদের বান্দরবান তথা নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি অতিতের ন্যায় এখন অনেক ভালো অবস্থানে আছে, তবুও আপনাদেরকে বলবো কারা কারা এলাকায় ইয়াবা ব্যবসা করে কারা সন্ত্রাস করে তাদের তালিকা প্রস্তুত করে পুলিশকে দিন পুলিশ দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। আপনারা স্থানীয়রা পুলিশের চেয়ে ভালো জানেন, কারা ইয়াবা ব্যবসা করে তাদেরকে চিহিৃত করে প্রশাসনকে সহযোগিতা করুন তাহলে সমাজ থেকে মাদক ও ইয়াবা ব্যবসা আমরা বন্ধ করতে পারব।’
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, ‘আপনাদের ছেলে/মেয়েদের মানুষের মত মানুষ গড়তে স্বপ্ন দেখুন। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করুন। যেমনটা আমার বাবা স্বপ্ন দেখেছিল আমি একজন পুলিশ অফিসার হব এবং আল্লাহ আমার বাবার সেই স্বপ্ন পূরণ করেছে আমি আজ পুলিশ অফিসার। আপনাদের সন্তানদের নিয়েও স্বপ্ন দেখেন, একদিন আপনার সন্তানেরাই আজকে আমার এই চেয়ারে বসবে। মাদক মুক্ত সমাজ গড়তে আপনার যার যার নিজেদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন আপনার সন্তানেরা কোথায় যায় কি করে। সমাজকে মাদকের তান্ডব থেকে রক্ষা করতে হলে আপনারা নিজ নিজ গ্রামের অপরাধীদের তালিকা পুলিশকে দিন। পুলিশ দিবা রাত্রি আপনাদের সেবায় নিয়োজিত আছে। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে সেই যুদ্ধ অব্যাহত থাকবে। পুলিশিং সেবা আপনারদের দোঁড়গোরায় পৌছে দিতে পুলিশ সর্বাত্বক প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।




