slider

ঘিওরে প্রশাসন ও উপজেলা আ’লীগের জাতীয় শোক দিবস পালন

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেছে। রবিবার সকালে ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা ১৫ই আগস্টে জাতীয় শোক দিবস পালন করে। শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শোক র‌্যালী করে। পরে দুপুর দুইটার দিকে ঘিওর পাইট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকীর স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ খালিদ মুনসুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কে.এম সিদ্দিক আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবীর, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইশতিয়াক আহমেদ শামীম ও আলী ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ, ঘিওর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন অপু সহ আওয়ামী লীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল বেলা উপজেলা প্রশাসন জাতীয় শোক দিবস পালন করে। বঙ্গবদ্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের দ্বিতলে জাতির পিতার জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খালিদ মুনসুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কে.এম সিদ্দিক আলী, আব্দুস সাত্তার, আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীম ও কাজী মাহেলা প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, পুলিশ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বছর ২০২২ সালের ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীতে ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং উপজেলার প্রশাসনিক ভবনের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button