slider

ঘিওরে ১৩ শত কৃষক পেল বিনামূল্যে সার – বীজ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ১৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নের ১৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্য স্যার ও বীজ বিতরণ করা হয়েছে ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনারুল হকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সার- বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতিতে ভর্তুকি, কৃষি প্রণোদনা সহায়তার মত অন্যান্য সুবিধা দিচ্ছে। আপনারা কেউ কৃষি জায়গা অনাবাদি রাখবেন না । প্রত্যেকেই পতিত জায়গা আবাদ করুন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ায় অংশগ্রহণ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button