ঘিওরে ১২৯ টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে এলাকায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৃত প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় উপজেলার বাইলজুরী ও চড় বাইলজুরী গ্রামের ১২৯ টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এম.পি। চড় বাইলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পয়লা ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘিওর পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম তায়েবুর রহমান টিপু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবীদ হাবিবুর রহমান হাবীব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বিএসসি, সাধারন সম্পাদক আব্দুল আলিম মিন্টু, একরামুল ইসলাম খবির, ঘিওর খানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাঈমুর রহমান দুর্জয় বলেন, বর্তমান সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যু পৌছে দেয়ার লক্ষ্যে অঙ্গিকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় পয়লা ইউনিয়নের এ দুটি গ্রামে দীর্ঘদিনের কাঙ্খিত নতুন বিদ্যু সংযোগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যু সুবিধা বঞ্চিত সকল পরিবারের মাঝেই বিদ্যু সংযোগ দেয়া হবে।




