slider

ঘিওরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৪ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার সকালে বড়টিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 
শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন বড়টিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন।
উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।
শীতার্তদের মাঝে কম্বল বিতরনের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ- ০১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়ের জন্য কাছে দোয়া চেয়েছেন ইউপি চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button