slider
ঘিওরে শিশু শিক্ষার্থীরা পেল করোনা ভ্যাকসিন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে করোনা প্রতিরোধক প্রথম ডোজ টিকা পেল ৫ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ২৫নং বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে এই টিকা দেয়া হয়। বিদ্যালয়ের ৪০৭ জন শিক্ষার্থী প্রথম দিনে টিকার প্রথম ডোজ নেয়। যেসব শিশু টিকার প্রথম ডোজ নিতে পারেনি, তাদের পরবর্তী সময়ে টিকা দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
টিকা প্রদান কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, বানিয়াজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক খন্দকার মনোয়ার হোসেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজী আরিফুল ইসলাম, শিক্ষক শামছুন নাহার, শারমিন আক্তার, সিনিয়র নার্স অর্পণা দাশ, এমএইসভি সারাবান তোহরা, মালতী রাজবংশী ও লাভলী আক্তার।




