ঘিওরে শিশুকে জোরপুর্বক ধর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে ১৪ বছরের এক শিশুকে জোরপুর্বক ধর্ষনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজিব রবিদাস সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নিন্দাপাড়া আবাসন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার থানায় ভুক্তভোগি মেয়েটির জবানবন্দী রেকর্ড করে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার তদন্ত কর্মকর্তা মহব্বত খান জানান, গত বুধবার বিকেলে ধর্ষনের শিকার মেয়েটি নিন্দাপাড়া আবাসন কেন্দ্রের পাশের ঘরে টিউবওয়েলের খাবার পানি আনতে গেলে একই আবাসনে বসবাস করা আবু রবিদাসের ছেলে অভিযুক্ত রাজিব রবিদাস ফুসলিয়ে ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্ত রাজিব রবিদাসের ঘর থেকে ভুক্তভোগি মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর বিষয়টি স্থানীয় মাতব্বর মো: তামেশ খানকে জানালে তারা মিমাংসের জন্য দুইদফা বিচারের সময় দিয়ে বিচার না করে সময়ক্ষেপন করতে থাকে। পরে ঘটনাটি ঘিওর থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত রাজিব রবিদাস তার বাবা আবু রবিদাস মা জুৎস্না রানী দাস ও মাতব্বর মো : তামেশ খানকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, মঙ্গলবার থানায় ভুক্তভোগি মেয়েটির জবানবন্দী রেকর্ড করে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন
আইনে মামলা করেছে ধর্ষনের স্বীকার মেয়েটির মা আলেয়া বেগম।




