slider

ঘিওরে রাস্তার কাজের উদ্বোধন

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে আর সি সি (reinforced cement concrete) রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বালিয়াখোড়া ইউনিয়নের দূর্গাবাড়ি থেকে দ্বিমুখা পর্যন্ত আরসিসি রাস্তার শুভ উদ্ভোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আওয়াল খান।
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়ত তহবিলের অর্থায়নে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে প্রায় ৩শ ফুট দৈর্ঘের এই রাস্তা নির্মিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন ঝন্টু, সাবেক ইউপি সদস্য মিরান খান, মো: হাসিব, সোহেলা রানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button