ঘিওরে বীর মুক্তিযোদ্ধাদের গায়ে ‘ভালোবাসার চাদর’

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ‘ভালোবাসার চাদর’। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান মুক্তিযোদ্ধাদের গায়ে এসব চাদর পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আজিজ মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের গৃহায়ণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, বড়টিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খানসহ মুক্তিযোদ্ধা পরিবারের ১৫০ জনকে এ ভালোবাসার চাদর গায়ে জড়িয়ে দেওয়া হয়। এ সময় তাঁদের সম্মানে ফুলের তোড়াসহ উপহারসামগ্রীও দেওয়া হয়।




